বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ।

পল্টন এলাকা থেকে গাঁজাসহ ৩জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট সময় শনিবার, ৭ নভেম্বর, ২০২০, ১২.৩০ পিএম
  • ৩০১ বার পড়া হয়েছে

রাজধানীর পল্টন থানা এলাকা থেকে গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ এরশাদ (২২), মোঃ আমিন হোসেন (২৬) ও মোঃ শাহিন (৩০)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

০৬ নভেম্বর, শুক্রবার বিকাল ৪:৩০ টায় নয়াপল্টন সালেহা ম্যানশনের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে বিমান বন্দর জোনাল টিম।

গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোঃ কায়সার রিজভী কোরায়েশী বলেন, বি-বাড়িয়ার কসবা থেকে গাঁজা নিয়ে বিক্রয়ের জন্য একটি প্রাইভেটকার রাজধানীর পল্টন এলাকার দিকে আসছে এমন সংবাদের ভিত্তিতে নয়াপল্টন সালেহা ম্যানশনের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন গাড়ি তল্লাশী শুরু করে গোয়েন্দা পুলিশের দল। গাড়ি তল্লাশী করার এ পর্যায়ে একটি কালো রংয়ের নিশান প্রাইভেটকারের গতিবিধি সন্দেহ হলে গাড়িটি থামায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর প্রাইভেটকারটি তল্লাশী করে সাদা বস্তায় পলিথিন দিয়ে মোড়ানো ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এডিসি মোঃ কায়সার রিজভী কোরায়েশী আরো জানান, গ্রেপ্তারকৃতরা বি-বাড়িয়া থেকে গাঁজা সংগ্রহ করে প্রাইভেটকারযোগে ঢাকায় এনে বিভিন্ন এলাকায় বিক্রি করত।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় একটি মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com