বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

গাজীপুরে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে দুজন নিহত

  • আপডেট সময় শনিবার, ৭ নভেম্বর, ২০২০, ১১.৫৫ এএম
  • ২১০ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ  ভোররাত ৪টা ১০ মিনিটে উপজেলার সোনাখালী রেলক্রসিংয়ে নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা নীলসাগর ট্রেনের সঙ্গে একটি বাসের সংঘর্ষ ঘটে।

এ সময় ট্রেনটি বাসকে দুমড়েমুচড়ে আধা কিলোমিটার দূরে নিয়ে যায়। এতে ঘটনাস্থলে এক বাসযাত্রী ও হাসপাতালে নেওয়ার পথে আরেক বাসযাত্রী নিহত হন। আহত হন বাসের আরো কয়েক যাত্রী।

নীলসাগর ট্রেনের পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল সোয়া পাঁচ ঘণ্টা বন্ধ ছিল। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি ট্রেনলাইন থেকে সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com