বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

লিবীয় উপকূল থেকে প্রায় ৩০০ অবৈধ অভিবাসীকে উদ্ধার

  • আপডেট সময় শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০, ৭.৫৪ পিএম
  • ২২০ বার পড়া হয়েছে

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার (ইউএনএইচসিআর) বৃহস্পতিবার জানিয়েছে, লিবীয় উপকূল থেকে প্রায় ৩০০ অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। খবর সিনহুয়ার।
ইউএনএইচসিআর লিবিয়া টুইটার বার্তায় জানায়, লিবীয় কোস্ট গার্ড প্রায় ৩০০ ব্যক্তিকে ত্রিপোলিতে ফিরিয়ে এনেছে।
এতে বলা হয়, ‘ইউএনএইচসিআর এবং আইসিআর (আন্তর্জাতিক উদ্ধার কমিটি) অবরোহ পয়েন্টে রয়েছে এবং তারা প্রাণে বেঁচে যাওয়া সকলকে চিকিৎসা সহযোগিতা, বিশুদ্ধ খাবার পানি, খাদ্য ও মানবিক সামগ্রী প্রদান করে।  উদ্ধার করা সকল অভিবাসীকে ছেড়ে দেয়া হয়েছে বলেও জানানো হয়।
২০১১ সালে লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পর থেকেই দেশটির নিরাপত্তা ব্যবস্থা ভেঙ্গে পড়ায় এবং চরম বিশৃংখলা ছড়িয়ে পড়ার কারণে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের কোন দেশে যাওয়ার প্রচেষ্টা চালানো অভিবাসীদের প্রস্থানের সুবিধাজনক পয়েন্টে পরিণত হয়েছে লিবিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com