বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

ধর্ষণের অভিযোগে বিমান পোলট্রি কর্মকর্তার বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় সোমবার, ২ নভেম্বর, ২০২০, ৪.৩১ পিএম
  • ৩৫০ বার পড়া হয়েছে

চতুর্থ শ্রেণির এক কর্মচারীর স্ত্রীকে টানা দুই মাস আটকে রেখে তাঁর ওপর নিপীড়ন ও ধর্ষণের অভিযোগে বিমান পোলট্রি কমপ্লেক্সের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ আলীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেছেন ওই গৃহবধূ।

ওই কর্মকর্তার শাস্তির দাবিতে ঢাকার আশুলিয়ার গণকবাড়ীতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লাভজনক সহায়ক প্রতিষ্ঠান বিমান পোলট্রি কমপ্লেক্সের প্রধান গেটে আজ সোমবার সকাল থেকে বিক্ষোভ করছেন প্রতিষ্ঠানটির শতাধিক কর্মচারী।

ভুক্তভোগী ওই নারী জানান, অসুস্থ স্ত্রীর সেবা করার কথা বলে ওই কর্মকর্তা ওই নারীকে রাজধানীর আজিমপুরের বাসায় নিয়ে যান। সেখানে স্ত্রীর অনুপস্থিতিতে ডিজিএম মোহাম্মদ আলী এত দিন তাঁকে নিপীড়ন ও ধর্ষণ করে আসছিলেন। একপর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে ১৫ দিন আগে পালিয়ে আসেন তিনি। এর পর থেকে স্বামীকে চাকরিচ্যুতির ভয় দেখানো হলে বিষয়টি জানাজানি হয়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন কবির জানান, জনরোষের ভয়ে ওই কর্মকর্তা কদিন ধরে অফিসে অনুপস্থিত রয়েছেন। পুলিশ মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলেও জানান তিনি।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে বিমান পোলট্রি কমপ্লেক্সের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আলী বলেন, ‘ধর্ষণের অভিযোগটি সঠিক নয়।’ ভুল বোঝাবুঝি থেকে ওই নারী তাঁর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ এনেছেন বলেও জানান তিনি।

এনটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com