বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

বিদেশে নাগরিকত্ব গ্রহণ করা বাংলাদেশিদের তালিকা চেয়েছে দুদক

  • আপডেট সময় সোমবার, ২ নভেম্বর, ২০২০, ১.১৪ পিএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

অর্থ পাচার করে তা বিনিয়োগের মাধ্যমে বিদেশে নাগরিকত্ব গ্রহণ করা বাংলাদেশিদের তালিকা চেয়েছে দুর্নীতি দমন কমিশন বা দুদক।

সংবাদ মাধ্যমের খবরে এ তথ্য জানিয়ে বলা হয়েছে দুদক এক চিঠিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই তালিকা চেয়ে বলেছে যারা এ কাজ করেছেন তাঁরা কোন অনিয়ম করেছে্ন কিনা তা খতিয়ে দেখা হবে। এ প্রসঙ্গে দুদকের কমিশনার ড. মোজাম্মেল হক খান বলেন তালিকা পেলে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে তাঁরা যে অর্থ প্রেরণ করেছেন সেগুলো বৈধ ভবে করেছেন কিনা।

যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বা জিএফআই এক প্রতিবেদন বলেছে ২০১৫ সালে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় এক হাজার ১৫১ কোটি ডলার যা প্রায় এক লাখ কোটি টাকার সমপরিমাণ। অর্থ পাচারের মাধ্যমে বিদেশে নাগরিকত্ব গ্রহণ রোধের লক্ষ্যে আইনি পদক্ষেপের মাধ্যম সম্পদ দেশে ফিরিয়ে আনা জরুরি বলে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দুদকের লেখা চিঠির বরাতে খবরে বলা হয় এর ফলে একদিকে অপরাধীদের সাজা নিশ্চিত হবে, অন্যদিকে দেশের সম্পদ ফেরত আনার পাশাপাশি তা অন্যান্যদের জন্য সতর্কবার্তা হিসেবেও কাজ করবে।

উল্লেখ্য, সম্প্রতি সেকেন্ড হোম বা দ্বিতীয় আবাস গড়তে মালয়েশিয়ায় বিনিয়োগ করেছেন এমন কিছু বাংলাদেশিকে চিহ্নিত করতে সক্ষম হয় দুদক এবং এদের কয়েকজনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং তা বিদেশে পাচারের অভিযোগে মামলা করে সংস্থাটি। দুদক বলছে তাদের কাছে তথ্য আছে বিশ্বের বহু দেশে কোটি কোটি টাকা পাচার ও বিনিয়োগ করে সেসকল দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন অনেক বাংলাদেশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com