বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

করোনা ভ্যাকসিন পেতে সব দেশের সাথে আলোচনা হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ১ নভেম্বর, ২০২০, ৮.৪৭ পিএম
  • ২৭৯ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে সব দেশের সাথে আলোচনা হচ্ছে বলে রবিবার জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ‘ভ্যাকসিনের বিষয়ে সব দেশের সাথে আলোচনা হচ্ছে। আমাদের মন্ত্রণালয়ে ফান্ড আছে। সেই সাথে প্রয়োজনে অর্থ মন্ত্রণালয়ের কাছে আবেদন করব।’

সচিবালয়ে এক কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, করোনা ভ্যাকসিন নিয়ে যারা অ্যাডভান্স লেভেলে আছেন শিগগিরই তাদের সাথে সমঝোতা স্মারক (এমইইউ) হবে।

মন্ত্রী জানান, সবাই একবারে ভ্যাকসিন পাবেন না। গ্রুপ করে ভ্যাকসিন দেয়া হবে। কয়েক দিনের মধ্যেই ক্যাটাগরি ঠিক করা হবে। দেশে ভ্যাকসিন আসলে অগ্রাধিকার ভিত্তিতে তা পাবেন ফ্রন্ট লাইনাররা। ভ্যাকসিনের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রটোকল মেনে যারা ফ্রন্ড লাইনার তাদের অগ্রাধিকার দেয়া হবে। চিকিৎসক, সেনাবাহিনী, বয়স্ক মানুষ, সাংবাদিক, স্কুল শিক্ষকরা অগ্রাধিকারের তালিকায় থাকবেন।

তবে ভ্যাকসিন বিনামূল্যে দেয়া হবে কি না তা নির্ধারণ করা হয়নি। আর জনগণকে সেবা দিতে, করোনায় ঠিক কত টাকা ব্যয় হয়েছে সেটা নির্ধারণ করা হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলার জন্য হাসপাতালগুলো প্রস্তুত আছে। প্রশিক্ষিত চিকিৎসক, নার্সরা আছেন। পিপিই পর্যাপ্ত আছে। যতগুলো মন্ত্রণালয় আছে সবগুলোকে চিঠি দেয়া হয়েছে। মাস্ক পরা ও হাত ধোয়া বাধ্যতামূলক করা হয়েছে।’

ভ্যাকসিন এলেও তো সবাইকে রাতারাতি দেয়া যাবে না তাই নিয়ম মানতে হবে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, ‘আর করোনা মোকাবিলায় নো মাস্ক নো সর্ভিস নীতি জোরদার করা হবে। জেলা কমিটি সভা করে সচেতনতা বাড়াবে।’

মন্ত্রী জানান, হাসপাতালে ভর্তি হওয়া করোনা রোগী প্রতি সাড়ে ১৫ হাজার এবং আইসিইউ সেবা নেয়া রোগী প্রতি ৪৭ হাজার টাকা করে খরচ করেছে সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com