বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

এশিয়ার ৪ দেশের নারী শ্রমিকরা মার্কিন সহায়তা পাবেন

  • আপডেট সময় রবিবার, ১ নভেম্বর, ২০২০, ১.৩৯ পিএম
  • ২২৩ বার পড়া হয়েছে

করোনার কারণে বাংলাদেশ, শ্রীলঙ্কা, কম্বোডিয়া ও ভিয়েতনাম এর যে সব নারী শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাহায্যে এগিয়ে এসেছে মার্কিন দুটি সংস্থা। ইউএসএআইডি ও আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন এ মর্মে একটি সমঝোতা স্মারক সই করেছে। ইন্দো- প্যাসিফিক বিজনেস ফোরামের তৃতীয় বৈঠকে এই সমঝোতা স্মারক সই হয়। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে যুক্তরাষ্ট্রের আয়োজনে ভার্চুয়াল এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে বলা হয়, বিশ্বব্যাপী পোশাক শিল্পের সাপ্লাই চেইনে করোনা মহামারী চরমভাবে আঘাত হেনেছে। বাধাগ্রস্ত হয়েছে বাণিজ্য ও বিনিয়োগ। সম্মুখসারির কর্মীরা পড়েছেন বিশেষ ঝুঁকিতে। এছাড়া লাখ লাখ শ্রমিক চাকরি হারিয়েছেন। এর মধ্যে নারীরাই বেশি। এশিয়ার এই চারটি দেশে তৈরি পোশাক খাত জুতা ও ফ্যাশন শিল্প বেশি বিপর্যয়ের মুখে পড়েছে। মহামারির কারণে শ্রমিকদের বাড়িতে থাকতে বলা হয়েছিল। এ কারণে চাহিদা ও যোগানের মধ্যে সংকট দেখা দেয়। অনেক ব্যবসা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। উৎপাদন বিঘ্নিত হয়। পণ্যের চালান আটকে থাকে। কার্গোতেও বিলম্ব ঘটে। ইউএসএআইডি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের দুর্দশার অবসান ঘটাতে এই বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া এর অন্যতম লক্ষ্য হচ্ছে, স্থানীয় অংশীদারদের সঙ্গে একজোট হয়ে তৈরি পোশাক, জুতা ও ফ্যাশন খাতের শ্রমশক্তিকে আরও শক্তিশালী করে গড়ে তোলা। নারীদের আরও ক্ষমতায়ন করা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com