বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

যমুনা নদীতে মা ইলিশ ধরায় ১৩ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

  • আপডেট সময় শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০, ৮.৫৮ পিএম
  • ২৩১ বার পড়া হয়েছে

যমুনা নদীর বেলকুচি উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মা ইলিশ ধরায় ১৩ জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সকালে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

আদালতের পেশকার হাফিজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতভর যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়।

জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস এবং ইলিশগুলো স্থানীয় মাদরাসায় বিতরণ করা হয়েছে।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com