বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

রাসুলকে (স.) অবমাননার প্রতিবাদে বিক্ষোভ লক্ষ্মীপুরে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (স.)পালিত

  • আপডেট সময় শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০, ৭.৪৩ পিএম
  • ২৬৬ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরঃ
পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে লক্ষ্মীপুরে আহলে সুন্নত ওয়াল জামায়াতের উদ্যোগে যথাযথ সম্মানে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম এর আয়োজন করা হয়।
জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আহ্বায়ক অধ্যক্ষ আতাউল করিম মুজাহিদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মুফতি হেলাল উদ্দীন আল কাদেরী সঞ্চালনায় প্রধান মেহমান ছিলেন রামগঞ্জ উপজেলার ঘনিয়া দরবার শরীফের পীর হাফেজ জুনায়েদ উল হক নক্সবন্দী, বিশেষ মেহমানদের মধ্যে উপস্থিত ছিলেন, সাইফিয়া দরবার শরীফের পীর সাইফুল ইসলাম সিদ্দিকী, রায়পুর পৌর আওয়ামীলীগের আহবায়ক কাজী জামশেদ কবির বাক্কিবিল্লা, ঘনিয়া দরবার শরীফের পীরজাদা নাজমুল হক, সাইফিয়া দরবার শরীফের পীরজাদা আতায়ে রাব্বি।
বাতিল-ফিরকা বেদাতসহ বিভিন্ন মতাবলম্বীদের দ্বারা ইসলাম ধর্মকে আঘাত, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লামকে অবমাননা করার প্রতিবাদে বক্তব্য রাখেন মাওলানা ফয়সাল আলম মুজাহিদী, মুফতি আবদুল ওদুদ,মুফতি হেলাল উদ্দীন আল কাদেরীসহ অন্যান্য আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ। বক্তারা এ সময় ফ্রান্সের বিভিন্ন পণ্য বর্জন করে বিশ্ব থেকে ফ্রান্সকে বয়কট করে এবং বাংলাদেশ থেকে ফ্রান্সের দূতাবাস প্রত্যাখ্যান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন মাওলানা মহিউদ্দিন, মাওলানা মোরশেদ আলম, মোহাম্মদ মোশাররফ হোসেন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মিজানুর রহমান,শরীফ হোসাইন, কাওসার হোসেন, মাসুম হোসেন, মনোয়ার হোসেনসহ বিভিন্ন দরবার শরীফ থেকে আগত রাসুল (সা.) এর প্রেমিবৃন্দ।
শেষে ফ্রান্স কর্তৃক হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল বের হয়। উক্ত বিক্ষোভ মিছিলটি শহরের উত্তর তেমুহনী থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় লীল্লাহ মসজিদ ময়দানে এসে দেশবাসী ও মুসলিম উম্মার মুক্তি কামনা করে মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com