বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

বিশ্বব্যাপী মহামারি নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে চার কোটি

  • আপডেট সময় শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০, ২.৩৪ পিএম
  • ২১৬ বার পড়া হয়েছে

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী মহামারি নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে চার কোটি। এ ছাড়া করোনায় মৃতের সংখ্যা ১১ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে।

নভেল করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ এশিয়ার দেশ ভারত এবং লাতিন আমেরিকার দেশ ব্রাজিল।

করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। এখনো ব্যাপক হারে সেখানে করোনার বিস্তার হচ্ছে। দ্রুত আক্রান্তের পাশাপাশি মৃত্যুও থেমে নেই। দেশটিতে মাত্র তিনদিন পর অনুষ্ঠিত হবে ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচন ‍উপলক্ষে দুই প্রার্থী— বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক পার্টির জো বাইডেন প্রচার চালাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত হয়েছিলেন।

আজ শুক্রবার সকাল পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত ৮৯ লাখ ৪৪ হাজার ৬৩২ জনে দাঁড়িয়েছে এবং দুই লাখ ২৮ হাজার ৬৪৭ জন মারা গেছে।

যুক্তরাষ্ট্রের পর মৃতের সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে ব্রাজিল ও ভারতে। বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে মোট আক্রান্ত ৮০ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ এবং মারা গেছে এক লাখ ২০ হাজার ৫২৭ জন। মৃতের সংখ্যায় দ্বিতীয় সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। দেশটিতে মোট শনাক্ত রোগী ৫৪ লাখ ৯৪ হাজার ৩৭৬ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ৫৮ হাজার ৯৬৯ জনের।

এ ছাড়া রাশিয়ায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭০ হাজার ৪৪৬ জনে। দেশটিতে করোনায় মারা গেছে ২৭ হাজার ১১১ জন। ফ্রান্সে আক্রান্ত ১৩ লাখ ২৭ হাজার ৮৫২ জন এবং মারা গেছে ৩৬ হাজার ৫৮ জন।

এদিকে মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতের পর রয়েছে যথাক্রমে মেক্সিকো, যুক্তরাজ্য ও ইতালি।

কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মেক্সিকোয় এখন পর্যন্ত ৯০ হাজার ৭৭৩ জন, যুক্তরাজ্যে ৪৬ হাজার ৪৫ জন এবং ইতালিতে ৩৮ হাজার ১২২ জন প্রাণ হারিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com