বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

হাজী সেলিম ও ইরফান সেলিমের অবৈধ সম্পদের তথ্য সংগ্রহ করছে দুদক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০, ১২.২৩ পিএম
  • ২৭৪ বার পড়া হয়েছে

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পরে হাজী সেলিম ও তার ছেলে ইরফান সেলিমের অবৈধ সম্পদের তথ্য সংগ্রহ করতে শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুপুরে দুদক প্রধান কার্যালয়ে কমিশনার (অনুসন্ধান) মো. মোজাম্মেল হক খান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

তিনি বলেন, সংসদ সদস্য হাজী সেলিম ও তার ছেলে ইরফান সেলিমের অবৈধ সম্পদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসব যদি দুদক আইনে তফসিলভুক্ত হয় তাহলে তা তদন্ত করে দেখা হবে।

কমিশনার মোজাম্মেল হক আরও বলেন, অবৈধ সম্পদের বিষয়গুলো যদি দুদকের তফসিলের সাথে সম্পর্কিত হয় এবং তফসিলভুক্ত অপরাধের শামিল হয় তাহলে আমরা এটি খতিয়ে দেখব এবং দুদকের আইনে পরে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া, দুদক আইনের আওতাভুক্ত হয়ে থাকলে সরকারের জায়গা বা সম্পত্তি দখলের বিষয়েও ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, রাজধানীর ধানমন্ডি থানায় রবিবার রাতে ইরফানসহ ৪জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনাম কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন নৌবাহিনীতে কর্মরত লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ।

মামলার অভিযোগে বলা হয়, রবিবার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর নীলখেত থেকে কিছু বই কিনে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে নিজেদের মোহাম্মদপুরের বাসায় ফিরছিলেন লেফটেন্যান্ট ওয়াসিফ। পথে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতারের কাছে একটি প্রাইভেটকার তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরবর্তীতে প্রাইভেটকার থেকে কয়েকজন বেরিয়ে এসে ওয়াসিফকে মারধর এবং তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালাগাল করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com