বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

দ্রুত সময়ে মামলা নিস্পত্তি ও রায় ঘোষণায় বিচার বিভাগের প্রতি দেশের মানুষের আস্থা বাড়ছে:এটর্নি জেনারেল

  • আপডেট সময় বুধবার, ২৮ অক্টোবর, ২০২০, ৫.৫২ পিএম
  • ২৩৯ বার পড়া হয়েছে

এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, দ্রুত সময়ে মামলা নিস্পত্তি ও রায় ঘোষণায় বিচার বিভাগের প্রতি দেশের মানুষের আস্থা বাড়ছে।
সম্প্রতি খুলনা ও বাগেরহাট আদালতে মাদক ও শিশু ধর্ষণ মামলা দ্রুত সময়ে মামলা নিষ্পত্তি ও রায় ঘোষণা করা হয়েছে। এটর্নি জেনারেল বলেন, পক্ষসমূহকে আইনানুযায়ী সব সুবিধা দিয়ে মামলা নিষ্পত্তি একটি মাইলফলক। এতে আদালতের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাচ্ছে।
এটর্নি জেনারেল বলেন, রিফাত হত্যা মামলাসহ উচ্চ আদালতে পেনডিং সব মামলার দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে।
এ এম আমিন উদ্দিন আজ বলেন, পেপারবুক প্রস্তুত হলেই রিফাত হত্যা মামলায় আসামিদের আপিল ও ডেথ রেফারেন্স যেন অগ্রাধিকার ভিত্তিতে ও দ্রুত শুনানি হয়, সে বিষয়ে উদ্যোগ নেয়া হবে।
গত ৪ অক্টোবর এ মামলায় মিন্নিসহ মৃত্যুদন্ড প্রাপ্ত ছয় আসামির ডেথরেফারেন্স হাইকোর্টে আসে।
গত ৩০ সেপ্টেম্বর মিন্নিসহ ছয় আসামির মৃত্যুদন্ড ও চারজনকে খালাস দেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন- রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী, আল কাইয়ুম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান ও আয়শা সিদ্দিকা মিন্নি। খালাসপ্রাপ্তরা হলেন- মো. মুসা, রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর ও কামরুল হাসান সায়মুন।
গত ২৭ অক্টোবর খুলনায় একটি মাদক মামলায় মাত্র তিন কার্যদিবসের রায় ঘোষণা করেছেন জেলার একটি আদালত। দেশের বিচার ব্যবস্থাপনায় মাত্র তিন কার্যদিবসে রায় ঘোষণা ঘটনা এটাই প্রথম। রায়ে মামলার একমাত্র আসামি মো. সম্রাটকে গাজা রাখার অপরাধে ছয় মাস ও ইয়াবা রাখার অপরাধে আরও ছয় মাসের সশ্রম কারাদন্ড দিয়েছেন। এছাড়া আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।
গত ১৯ অক্টোবর বাগেরহাটের মোংলায় শিশু ধর্ষণ মামলায় ধর্ষককে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন জেলার একটি আদালত। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডাদেশ দেয়া হয়। সাত কার্য দিবসেই এ মামলার বিচার সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com