বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

কাঁঠালবাগান বাজারের পাশের গলি খেকে তরুণের লাশ উদ্ধার

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০, ২.৫৭ পিএম
  • ২৪২ বার পড়া হয়েছে

রাজধানীর কাঁঠালবাগান বাজারের পাশের একটি গলিতে পড়ে থাকাবস্থায় আশিকুর রহমান আশিক (২০) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরের দিকে এই লাশ উদ্ধার করে নিহতের পরিবার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘কাঁঠালবাজার বাজারের পাশের একটি গলিতে নিহত ব্যক্তির লাশ পড়ে ছিল।

ভোরে লাশটি উদ্ধার করে সকাল সাড়ে ৮টার দিকে ঢামেকে নিয়ে আসে তার পরিবার। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাচ্চু মিয়া বলেন, ‘তাঁকে হত্যা করা হয়েছে বলে তাঁর ভাই দাবি করছেন। আমিও দেখলাম, লাশটির সারা শরীরে আঘাতের চিহ্ন আছে। লাশটি এখন মর্গে আছে।

কলাবাগান থানার পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে আমরা ঢাকা মেডিকেলে গিয়ে দেখি লাশটি মর্গে আছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। আমরা ঘটনাস্থলে টিম পাঠিয়েছি, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যে বাসার সামনে লাশটি পড়ে ছিল, এই ভবনের লোকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

লাশটি ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলেও জানান আসাদুজ্জামান। তিনি বলেন, আশিকুর রহমান আশিকের বাবার নাম কামাল মিয়া।

কাঁঠালবাগানে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন আশিক। তিনি সিসি ক্যামেরার সংযোগের কাজ করতেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com