বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ২জন গ্রেপ্তার

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০, ১২.৩৬ পিএম
  • ২৮৬ বার পড়া হয়েছে

সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাক্তন শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান (৩২) হত্যার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আটকরা হলেন বাগেরহাটের মোরেলগঞ্জ থানার আজাদ শরীফ (২৯) ও সাভারের ডগরমোড়া এলাকার রনি ওরফে ডগি রনি (৩০)। গতকাল সোমবার গভীর রাতে সাভারের রাজাশন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব-৪-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং বলেন, উন্নত প্রযুক্তির সহায়তায় জড়িতদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই প্রাক্তন শিক্ষার্থী হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গত শনিবার ভোরে সাভারের শিমুলতলায় বাস থেকে নামামাত্রই ছিনতাইকারীদের কবলে পড়েন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৯ সালের স্নাতকোত্তর ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান।

রাজশাহী জেলার দুর্গাপুর থানার নওয়াপাড়া গ্রামের ছেলে মোস্তাফিজুর সাভারে গ্লোরিয়াস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। থাকতেন ঘটনাস্থলের অদূরে ডগরমোড়া মহল্লায়।

স্ত্রী খাদিজা বেগম ও এক বছরের ছেলে মুসাকে নিয়ে সাভারে বসবাসের জন্য বাসাও ভাড়া করেছিলেন তিনি। তবে আসার দিন সন্তানের জ্বর থাকায় পরিবার ছাড়াই ঢাকার পথে রওনা দেন মোস্তাফিজুর।

পরিবারের সদস্যরা জানান, গ্রাম থেকে ধারদেনা করে ১০ হাজার টাকা নিয়ে এসেছিলেন মুস্তাফিজ। ছিনতাইকারীরা সেই টাকা ছিনিয়ে নেওয়ার পর তাদের পিছু নেন তিনি।

ঘটনাস্থলের পাশে একটি সিসি ক্যামেরায় দেখা যায়, তিন ছিনতাইকারী তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে সঙ্গে থাকা একটি ব্যাগ ছিনতাই করে দৌড়ে পালিয়ে যাচ্ছে।

হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে তৎপর হয় সাভার মডেল থানা পুলিশ, র‌্যাব ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

হত্যাকাণ্ডের তিন দিন পর অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা করেন নিহতের বাবা মজিবুর রহমান। তিনি জানান, ঢাকায় আসার গাড়ি ভাড়াও ছিল না তাঁদের সঙ্গে। রাজশাহীর পুলিশ সুপারের সহায়তায় তিনি ঢাকায় এসেছেন। ভীতকণ্ঠে নিহতের বাবা বলেন, ‘আমি চাই আর কোনো বাবা যেন আমার মতো সন্তানহারা না হয়। পুলিশকে বলেছি, আপনারা ব্যবস্থা নেন। খুনিদের যেন দ্রুত ধরা হয়, যেন উপযুক্ত বিচার হয়। আমার মতো এভাবে সন্তান হারানোর কষ্ট যেন অন্য বাবাদের না হয়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com