বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

নওগাঁর আত্রাই প্রতিহিংসার বিষে মরলো ১৫ লক্ষ টাকার মাছ

  • আপডেট সময় সোমবার, ২৬ অক্টোবর, ২০২০, ৬.৪৬ পিএম
  • ৩২৩ বার পড়া হয়েছে
সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে প্রতিহিংসার বিষে দুই পুকুরে মিলে প্রায় ১৫ লাখ টাকার মাছ মরলো। রোববার রাতে কোন এক সময় উপজেলার পাইকড়া গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার সকালে মাছ মরে ভাঁসতে দেখে প্রতিবেশিরা সমিতির লোককে খবর দিলে তারা থানায় খবর দেয়।
পুকুর লিজকৃত সমিতি সূত্রে জানা যায়, দুটির মধ্যে একটি সরকারী পুকুর তিন বছর মেয়াদে ১০ লাখ টাকায় এবং অপরটি মালিকানা ৫ লাখ টাকায় ইজারা নেয় পাইকড়া মৎস্যজীবি সমিতি। পুকুর লিজ নিতে না পেরে স্থানীয় কিছু প্রভাবশালী মহল তাদের স্বার্থ সিদ্ধিতে ব্যাহত হওয়ায় গত বছর মাছ বিক্রির উপযোগী হলে রাতের আঁধারে বিষ দেয় তারা। অনুরুপভাবে এবারের ব্যাপক বন্যায় ভেঁসে যাওয়ার থেকে কোনমতে মাছ রক্ষা করতে পারলেও দু্ৃবৃত্তের হাত হতে বাঁচাতে পারলো না পুকুরের মাছ। রাতের আঁধারে পুকুরে বিষ দিয়ে লক্ষ লক্ষ টাকার ক্ষতি করেছে তারা।
সমিতির সভাপতি শ্রীপদ প্রাং জানান, আমরা গরীব মানুষ খোলা জলাশয়ে মাছ মেরে এবং সমিতির মাধ্যমে পুকুর লিজ নিয়ে জীবিকা নির্বাহ করি। শত্রুতা মূলক পুকুরে বিশ দিয়ে আমাদের পথে বসিয়ে দিলেন। আমরা কোথায় যাব কি খেয়ে বাঁচবো।
আত্রাই থানা ওসি মোসলেম উদ্দিন বলেন, খবর পেয়ে লোক পাঠিয়ে খবর নিচ্ছি। সমিতির লোকদের অভিযোগ করতে বলেছি। অভিযোগ পেলে আইনগত সার্বিক সহযোগিতা দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com