মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভারতের এয়ার অ্যাম্বুলেন্সের মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু উত্তরায় পোশাক শ্রমিকদের আন্দোলন শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ১৫০০ জনকে আসামি করে ২ মামলা পিরোজপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের পরিষ্কার পরিছন্নতা অভিযান  পিরোজপুরে  জেলা প্রশাসন ও পিরোজপুর পৌরসভার যৌথ উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের খাল পরিষ্কার পরিছন্নতা অভিযান  বিলের কচুরিপানায় কিশোরের লাশ, পিবিআইয়ের তদন্তে বেরিয়ে এলো হত্যার কারণ, গ্রেফতার ২ সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩

পুলিশ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে :স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ২৪ অক্টোবর, ২০২০, ৬.৪১ পিএম
  • ৩৪১ বার পড়া হয়েছে

সিলেটে পুলিশের নির্যাতনে রায়হান হত্যার ঘটনায় মূল আসামি শনাক্ত হয়েছে। খুব শিগগিরই তাঁকে ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ শনিবার দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো অপরাধী অপরাধ করে পার পাচ্ছে না। তাদের আইনের আওতায় আনা হচ্ছে। পুলিশ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। শুধু করোনা নয়, জাতীয় দুর্যোগ যখনই আসে তখনই পুলিশ সামনে এসে দাঁড়ায়।

অপরাধের সঙ্গে পুলিশের জড়িয়ে পড়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ যেখানেই অন্যায় করেছে, শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করা হয়েছে। কোনো নৈরাজ্য সৃষ্টির জন্য কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। পুলিশের আধুনিকায়নের জন্য যা যা করা দরকার, তা করা হচ্ছে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। টাঙ্গাইলের ঘাটাইলে নির্ধারিত অনুষ্ঠানে যাওয়ার সময় তিনি সার্কিট হাউজে অবস্থান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন, আতাউর রহমান খান, তানভীর হাসান ছোট মনির ও মোহাম্মদ হাছান ইমাম খাঁন সোহেল হাজারী ও টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com