বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ।

রাজধানীতে জাল নোট ও ডলার প্রস্তুতকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ২৪ অক্টোবর, ২০২০, ৫.১১ পিএম
  • ৩৯৬ বার পড়া হয়েছে

রাজধানীতে অভিযান চালিয়ে জাল নোট ও ডলার প্রস্তুতকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হচ্ছে- মো. মামুন, শিমু, কাজী মাসুদ পারভেজ, মো. রুহুল আলম, মো. সোহেল রানা ও মো. নাজমুল হক।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাজধানীর কোতয়ালী ও আদাবর থানাসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডিএমপির গোয়েন্দা তেজগাঁও বিভাগের একটি দল তাদের গ্রেফতার করে।
আজ শনিবার দুপুরে রাজধানীর মিন্টুরোডস্থ ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
পুলিশ কর্মকর্তা হাফিজ আক্তার বলেন, গ্রেফতারকৃতরা ৫ থেকে ৬ বছর যাবত পরস্পর যোগসাজসে জাল নোট প্রস্তুত করে খুচরা ও পাইকারিভাবে বিক্রি করতো। তারা বড় কোন উৎসব ও বিভিন্ন অনুষ্ঠানকে টার্গেট করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় তাদের সহযোগীদের মাধ্যমে জাল টাকা সরবরাহ এবং বিক্রয় করতো। তারা ডলার বানাতেও পারদর্শী ছিল। তাদের তৈরিকৃত ডলার আসল না নকল তা সহজে বুঝা যেত না।
তিনি বলেন, এ সময় তাদের কাছ থেকে ৫৮ লাখ ৭০ হাজার টাকা মূল্যমানের বাংলাদেশি জাল নোট (প্রতিটি ১০০০ টাকার নোট), ১১৩টি জাল ডলার (প্রতিটি ১০০ ডলার নোট), দুই বান্ডিল ছাপানো জাল টাকার কাগজ, একটি ল্যাপটপ, দুইটি স্ক্যানার, একটি লেমিনেটর, দুইটি প্রিন্টার, ৫ রিম জাল টাকা ছাপানোর কাগজ, জাল টাকা ছাপানোর জন্য বিভিন্ন রংয়ের ৮ বোতল কালি, টাকার ক্রমিক নম্বর দেয়ার সীল জব্দ করা হয়েছে। এছাড়া একটি প্রাইভেটকারও উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com