আসাদুজ্জামান মাসুদঃ গতকাল শুক্রবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০ টা ২০ মিনিটে আবুধাবি থেকে আসা ইএ-০২৮ একটি ফ্লাইট অবতরণ করে। অবতরণের পর কাস্টমস কর্তৃপক্ষ গোপন সংবাদের ভিত্তিতে বিমানের সিটগুলো তল্লাশি করে।
তল্লাশির একপর্যায়ে সিটের নিচ থেকে ৬৮ টি স্বর্ণের বার উদ্ধার করে। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, তাদের কাছে গোপন সংবাদ আসে যে স্বর্ণ চোরাকারবারীরা অভিনব কায়দায় যাত্রীদের বসার সিটের নিচে স্বর্ণ লুকিয়ে রেখেছে। এই তথ্যের ভিত্তিতে বিমানের ভিতরে অভিযান চালিয়ে সিটের নিচ থেকে ৬৮ স্বর্ণের বার উদ্ধার করা হয়, তবে চোরাকারবারির সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
আরো জানা যায় উদ্ধার হওয়া স্বর্ণের বাজার মূল্য ৪ কোটি ৭৩ লাখ টাকা,৬৮ টি স্বর্ণের বার এর মোট ওজন ৮ কেজি। কাস্টমস কর্তৃপক্ষ আরও জানায,স্বর্ণ উদ্ধারের ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।