বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ।

স্বামী-শাশুরীকে জিজ্ঞাসাবাদ লক্ষ্মীপুরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার!

  • আপডেট সময় বুধবার, ২১ অক্টোবর, ২০২০, ৭.৩৬ পিএম
  • ৩৪৩ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুরের রায়পুরে শাহনাজ বেগম (৪৫) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধায় পৌরসভার ৬নং ওয়ার্ড পশ্চিম কাঞ্চনপুর গ্রামের বকসি পাটওয়ারী বাড়ী থেকে উদ্ধার এ লাশকরা হয় । লাশটি ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে ও নিহতের স্বামী থানায় ইউডি মামলা করেছেন। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধুর স্বামী, শাশুড়ী, মেয়ে ও দেবরকে থানায় পুলিশ হেফাজতে রয়েছে।
নিহত শাহনাজ একই গ্রামের পিকআপ চালক মোঃ রফিকুল ইসলামের স্ত্রী। নিহত স্বামীসহ দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। মাদক ব্যাবসায়ী ছেলে বর্তমানে মাদক মামলায় কারাগারে বন্ধী রয়েছে।
নিহতের স্বজনরা জানান, প্রায় ২৫ বছর আগে ভোলা শহরের জনৈক ব্যাক্তির মেয়ে গৃহবধু শাহনাজকে বিয়ে করেন রফিকুল ইসলাম। গত তিন বছর ধরে শাশুড়ী ও স্বামী দ্বারা মানুষিক ও শারিরিকভাবে নির্যাতন হয়ে আসছিলো। মঙ্গলবার সকালে শাশুড়ী মানুষিক নির্যাতন করে। এতে সে অতিষ্ঠ হয়ে নিজ কক্ষে আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেন শাহনাজ বেগম। এঘটনা আড়াল করতে গৃহবধুকে হাসপাতালে না নিয়ে হ্রদযন্ত্র ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যু হয় বলে প্রচার করা হয়। সংবাদ পেয়ে পুলিশ গৃহবধুর লাশ উদ্ধার ও তার স্বামী, শাশুড়ী, মেয়ে ও দেবরকে থানায় নিয়ে যায় পুলিশ।
এঘটনায় পুলিশ হেফাজতে আটক নিহত গৃহবধুর স্বামী রফিকুল ইসলাম বলেন, শাহনাজের উপর পরিবারের কোন ব্যাক্তি নির্যাতন করেনি। সে স্টক করে মারা গেছেন। আর কিছু বলতে পারি না।
রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, ঘটনাটি শুনে গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল পাঠানো হয়েছে। জিজ্ঞাবাদের জন্য গৃহবধুর স্বামী, শাশুড়ী, মেয়ে ও দেবরকে থানায় আনা হয়েছে। তদন্ত রিপোর্ট আসলে ব্যবস্থা নেয়া হবে। এঘটনায় ইউডি মামলা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com