সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সড়ক গেল খালের পেটে!

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০, ৮.৫৭ পিএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরঃ

লক্ষ্মীপুরে ওয়াপদা খালের আকস্মিক ভাঙ্গনে সৃষ্ট জনদূর্ভোগ। প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। বিচ্ছিন্ন হয়ে পড়েছে জকসিন থেকে ওয়াপদা অফিস সড়কের যোগাযোগ ব্যবস্থা। অথচ নেই কোন প্রতিকার! এ যেনো সড়ক খেলো ওয়াপদা খালে অবস্থা।

লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দী ইউনিয়নের চাঁদখালী বাজার বেইলি ব্রীজের দক্ষিণ পাড়ের মূল পটক প্রায় ওয়াপদা খালের গর্ভে বিলীন হয়ে গেছে।

জান যায়, গত (৩০ আগস্ট) হঠাৎ ওয়াপদা খালের ভাঙ্গনে তলিয়ে যায় ২ টি দোকান। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক ব্যবস্থা। ৪ চাকার কোন মালবাহী গাড়ি যাতায়াত করতে পারে না এই সড়ক দিয়ে।

লক্ষ্মীপুরের এডিসি,ইউনও,পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, এলজিডি কর্মকর্তা ঘটনাটি পরিদর্শন করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মুশু জানান, পানি উন্নয়ন কর্মকর্তা শুধু ৫০০ খালি জিও ব্যাগ প্রদান করে যা বালুর অভাবে ডাম্পিং করা সম্ভব হয় নাই, কর্তৃপক্ষের কাছে বার বার গিয়েও কোন সুফল পাননি বলে জানান তিনি। ফলে এ সড়ক দিয়ে চলাচল করা কয়েক লাখ সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে।

এলাকাবাসীর দাবি অনতিবিলম্বে সড়কটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সাধারণ জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com