সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের পুরোনো তালিকা থেকে ৫/৭ শতাংশ বাদ যাবেন : আ ক ম মোজাম্মেল হক

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০, ৭.৪০ পিএম
  • ২৯১ বার পড়া হয়েছে

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, ১৬ ডিসেম্বরের মধ্যে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে। নতুন তালিকায় পুরোনো তালিকার ৫ থেকে ৭ শতাংশ বাদ যাবেন। তবে তালিকায় নতুন করে নাম যুক্ত হবে কম।

মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরে আজ মঙ্গলবার সকালে এক হাজার কোটি টাকার নতুন প্রকল্পের কাজ চূড়ান্তকরণ এবং মুজিবনগর এলাকা পরিদর্শনকালে এ কথা বলেন মুক্তিযুদ্ধমন্ত্রী।

এ সময় মন্ত্রী আরো বলেন, ‘আমরা জানুয়ারি মাসের মধ্যে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে। ভোটার লিস্টে গিয়ে আমরা যে সংকটে পড়েছিলাম, মুক্তিযোদ্ধাদের নামের সঙ্গে আইডি কার্ডের নাম এবং ফোন নম্বরের হেরফের ছিল, বয়সের হেরফের ছিল, সেগুলো আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে ডিসিদের তত্ত্বাবধানে সম্পন্ন করেছি। এখন সেগুলো আপডেট করে ওয়েবসাইটে প্রকাশ করব এবং ভোটার তালিকা সম্পন্ন করব।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আশা করছি, নভেম্বরের মধ্যে আমরা ভোটার তালিকা সম্পন্ন করব। শেষ করার পর জানুয়ারি মাসে যাতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সে প্রস্তুতি নিয়ে আমাদের মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

পরে মুজিবনগরের পর্যটন মোটেলে নতুন জমি অধিগ্রহণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে এক সভায় অংশ নেন মুক্তিযুদ্ধমন্ত্রী।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জানান, আজই প্রকল্প পরিকল্পনা চূড়ান্ত করে এক মাসের মধ্যে মুজিবনগরের নতুন প্রকল্পের কাজ শুরু করা হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার এস এম মুরাদ আলী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com