বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

আন্তর্জাতিক চাইল্ড পর্নোগ্রাফী গ্রুপের তিনজন গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ১৯ অক্টোবর, ২০২০, ৮.০২ পিএম
  • ৩২৯ বার পড়া হয়েছে

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক চাইল্ড পর্নোগ্রাফী গ্রুপের সাথে সংশ্লিষ্ট তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)ইউনিট।

গ্রেফতারকৃতরা হলো-বোরহান উদ্দিন(২৬), মোঃ আব্দুল্লাহ আল-মাহমুদ (২৫) ও মোঃ অভি হোসেন(২৫)। গ্রেফতারকৃতরা প্রত্যেকেই বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী।

সিটিটিসি’র সিনিঃ সহকারী পুলিশ কমিশনার ইশতিয়াক আহমেদ  জানান, ১৫ অক্টোবর, ২০২০ তারিখ রাজধানীর শাহজাহানপুর, পল্লবী ও রামপুরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের  গ্রেফতার করা হয়।

এ সময় তাদের হেফাজত হতে তিনটি মোবাইল ও তিনটি সিপিইউ জব্দ করা হয়। এ ঘটনায় রমনা থানায় একটি মামলা রুজু হয়।

তিনি আরো জানান,  গ্রেফতারকৃতরা নিজেদের পরিচয় গোপন করে দেশি বিদেশি বিভিন্ন উঠতি বয়সি শিশু ও প্রাপ্ত বয়স্ক মেয়েদের সাথে পরিচত হয়। পরবর্তী সময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওয়েব সাইটের মাধ্যমে শিশুদের অসামাজিক কাজে উৎসাহিত করে ন্যুড কনটেন্ট সংগ্রহ করে এবং তা বিভিন্ন ওয়েবসাইটে প্রচার করার অপরাধে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের ১৬ অক্টোবর, ২০২০ সাত দিনের পুলিশ রিমান্ড আবেদন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ১৮ অক্টোবর, ২০২০ বিজ্ঞ আদালতে পুনরায় প্রেরণ করা হলে গ্রেফতারকৃতরা  ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com