সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গত ২৪ ঘন্টায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে শরীয়তপুরে ১৪ জেলেকে দন্ডিত

  • আপডেট সময় সোমবার, ১৯ অক্টোবর, ২০২০, ১২.০৬ পিএম
  • ৩০৯ বার পড়া হয়েছে

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে গত ২৪ ঘন্টায় শরীয়তপুরে ১৪ জেলেকে দন্ডিত করা হয়েছে। এদের মধ্যে ৯ জনকে অর্থদন্ড ও ৫ জনকে কারাবাস দেয়া হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১ লক্ষ মিটার জাল, ১০৩ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দ ইলিশ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয় এবং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো: আব্দুর রউফ জানান, মা ইলিশ রক্ষায় আমরা জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের মাধ্যমে স্থানীয় জনগণসহ জেলেদেরকে সচেতন করতে ইতিমধ্যে বিভিন্ন সচেতনতামূুলক কার্যক্রম গ্রহণ করেছি। মা ইলিশ রক্ষা অভিযানে গত ৫ দিনে ৫৭টি অভিযানে ৪৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ১৫৩ টি মামলা দায়ের করা হয়েছে। এতে ৮৭৮ কেজি মা ইলিশ জব্দ, ১৫ লক্ষ ৬৮ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল জব্দ, ১১৯ জেলেকে কারাদন্ড, ৩৪ জেলেকে অর্থদন্ড, ২৬৫ টি ট্রলার ও ২টি স্পীড বোট জব্দ করা হয়েছে। জব্দ মা ইলিশ বিভিন্ন এতিম খানা, মাদ্রাসা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে। নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকার রোধে মৎস্য বিভাগ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, র‌্যাব, পুলিশ এবং নৌ-পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ দল সার্বক্ষণিক মনিটরিং ও অভিযান পরিচালিত হচ্ছে। এছাড়াও জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত গঠন করে সার্বক্ষণিক টহল দেয়ার মাধ্যমে মা ইলিশ রক্ষায় তৎপর রয়েছে।
উল্লেখ্য শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পাইনপাড়া থেকে গোসাইরহাট উপজেলার খুনেরচর পর্যন্ত পদ্মা ও মেঘনা নদীর মোট ৭০ কিলোমিটার এলাকায় ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিনের জন্য গত ১৪ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত নদীতে সব ধরনের জাল ফেলার নিষেধাজ্ঞা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com