করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৬০ জনে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৬০ জনে।
এছাড়া, নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৪ জনের শরীরে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮৮ হাজার ৫৬৯ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে রবিবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা শনাক্তের জন্য গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ১১০টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ১৮৯টি এবং পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৮৬৬টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২১ লাখ ৬৩ হাজার ৫৬৮টি।
নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০.৭৪ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৭.৯৬ শতাংশ।
নতুন যে ১৪ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১২ এবং নারী ২ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ হাজার ৩৫৭ জন বা ৭৬.৯৮ শতাংশ এবং নারী ১ হাজার ৩০৩ জন বা ২৩.০২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৬ শতাংশ।
এদিকে, আরও ১ হাজার ৬৭৪ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ৩ লাখ ৩ হাজার ৯৭২ জনে দাঁড়িয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৮.২৩ শতাংশ।