বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী মাযহাব অস্বীকারের প্রবণতা থেকে মুসলমানদের সতর্ক থাকতে হবে-ছারছীনার পীর ছাহেব

সিলেটে বিয়ের আশ্বাসে তরুণীকে ধর্ষণের অভিযোগে আটক-১

  • আপডেট সময় শনিবার, ১৭ অক্টোবর, ২০২০, ১.৫১ পিএম
  • ৩৩১ বার পড়া হয়েছে

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এক তরুণীকে (৩০) বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগে শুক্রবার রাত ১২টার দিকে নিজ বাড়ি থেকেই এক যুবককে আটক করেছে পুলিশ।

অভিযুক্ত মো. জবাউল ইসলাম (৩১) পৌর এলাকার স্বরসতি গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

এর আগে গত বৃহস্পতিবার ওই তরুণী বাদী হয়ে জবাউলকে প্রধান আসামি করে তিন জনের নাম উল্লেখ করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত জবাউল ইসলাম তরুণীর তালতো ভাই হওয়ার সুবাদে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জবাউল ইসলাম একাধিকবার ধর্ষণ করে। এক পর্যায়ে ওই তরুণী অন্তঃসত্বা হয়ে পড়ে। বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হয়ে গেলে জবাউলের পরিবার তার সাথে বিয়ে দিবে এমন আশ্বাস দিয়ে মানসম্মানের কথা বলে তরুণীর গর্ভের সন্তান নষ্ট করতে বাধ্য করে। এরপরও বিয়ের আশ্বাসে একাধিকবার তরুণীকে জবাউল ইসলাম ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com