বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী মাযহাব অস্বীকারের প্রবণতা থেকে মুসলমানদের সতর্ক থাকতে হবে-ছারছীনার পীর ছাহেব

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৈরি পোশাকের রপ্তানি চালানের কার্টনে ইয়াবা জব্দ

  • আপডেট সময় শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০, ৭.০৯ পিএম
  • ৩০৫ বার পড়া হয়েছে

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৈরি পোশাকের রপ্তানি চালানের তিনটি কার্টন থেকে ৩৮ হাজার ৯০০ পিস ইয়াবা জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। সৌদিগামী চালান থেকে জব্দ করা এ ইয়াবাগুলোর বাজারমূল্য প্রায় এক কোটি ১৬ লাখ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ শুক্রবার বিমানবন্দর থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।

জব্দ করা ইয়াবার বিষয়ে বিমানবন্দরের গোয়েন্দা কর্মকর্তারা সাংবাদিকদের জানান, বিল অব এক্সপোর্ট অনুযায়ী পণ্য চালানের রপ্তানিকারক এম এস সিয়াম অ্যান্ড সমি এন্টারপ্রাইজ। এতে রাজধানীর খিলগাঁও পশ্চিমপাড়ার ঠিকানা ব্যবহার করা হয়েছে। আর আমদানিকারক হিসেবে লেখা রয়েছে সৌদি আরবের অ্যাপারিজ ইন্টারন্যাশনাল ইস্টের নাম। ঠিকানা দেওয়া হয়েছে সৌদি আরবের রাজধানী শহর রিয়াদের আল ওয়াজির ট্রেডিং সেন্টারের।

পণ্য চালানটি আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জানানো হলে তাদের প্রতিনিধি এসে আটকের খবর নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com