বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী মাযহাব অস্বীকারের প্রবণতা থেকে মুসলমানদের সতর্ক থাকতে হবে-ছারছীনার পীর ছাহেব

ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০, ৬.৩২ পিএম
  • ৩০১ বার পড়া হয়েছে

ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার পাশাপাশি সমাজ থেকে এ জাতীয় ঘটনার বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘ধর্ষণের মতো ঘটনাগুলো প্রতিহত করতে আমাদের কঠোর ব্যবস্থা নিতে হবে। সেই সাথে সত্যিকারের জনসচেতনতা তৈরি করাও দরকার।

বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবীন ক্যাডার সার্ভিস অফিসারদের জন্য ৭০তম ফাউন্ডেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

 

শেখ হাসিনা বলেন, সরকার নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধন) ২০০০ সংশোধন করেছে এবং ধর্ষণের ঘটনা রোধে ইতিমধ্যে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে।

‘আজকাল যেসব ধর্ষণের ঘটনা ঘটে, তা ব্যাপকভাবে প্রচার করা হয়। এটি যত বেশি প্রচারিত হবে, তত বাড়বে,’ বলেন তিনি।

অনুষ্ঠানে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন স্বাগত বক্তব্য রাখেন এবং বিপিএটিসি’র রেক্টর মো. রাকিব হোসেন ৬ মাসব্যাপী অনুষ্ঠিত হওয়া ফাউন্ডেশনের কোর্সের ফলাফল প্রধানমন্ত্রীর কাছে উপস্তাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com