বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী মাযহাব অস্বীকারের প্রবণতা থেকে মুসলমানদের সতর্ক থাকতে হবে-ছারছীনার পীর ছাহেব বিটিটিএফ ২০২৬-এর প্লাটিনাম স্পনসর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, চুক্তি সই টোয়াবের ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১০ লাখ টাকা সহ -২ জন গ্রেফতার ঠাকুরগাঁওয়ে লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ময়মনসিংহের গৌরীপুরে ২ হাজার গাছের চারা শিক্ষার্থীদের হাতে তুলে দিলেন প্রতিমন্ত্রী ইকবাল হোসেন সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য

রাঙামাটিতে সেনাবাহিনীর টহল দলের ওপর সশস্ত্র হামলা

  • আপডেট সময় বুধবার, ১৪ অক্টোবর, ২০২০, ১২.০১ পিএম
  • ৩২৯ বার পড়া হয়েছে

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় সেনাবাহিনীর একটি টহল দলের ওপর সশস্ত্র হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় এক সেনা সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এরপরই পাল্টা-গুলিতে হামলাকারীদের দুজন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের রউফ টিলায় এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির।

রাত ৯টার দিকে পুলিশ সুপার বলেন, ‘সেনাবাহিনীর একটি টহল দলের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। তখন একজন সেনা সদস্য আহত এবং দুইজন সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জেনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাঙামাটির নানিয়ারচর সংলগ্ন বুড়িঘাট এলাকায় রাঙ্গামাটি সেনা জোনের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ইউপিডিএফের (প্রসিত গ্রুপ) সশস্ত্র চাঁদাবাজদের গ্রেপ্তারে একটি অভিযান চালায়। এ সময় ইউপিডিএফের চাঁদাবাজরা সেনা টহলের উপস্থিতি বুঝতে পেরে পার্শ্ববর্তী একটি টিলার উপর থেকে আচমকা গুলিবর্ষণ শুরু করে। সেনা সদস্যরা এ পর্যায়ে পাল্টা গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলে ইউপিডিএফের দুজন সশস্ত্র চাঁদাবাজ নিহত হয় এবং সন্ত্রাসীদের গুলিতে সেনা টহলের সৈনিক শাহাবুদ্দিন বাঁ-কাঁধে গুলিবিদ্ধ হন। সেনা সদস্যরা পরবর্তী সময়ে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিসহ সন্ত্রাসীদের ব্যবহৃত একটি একে-২২ এসএমজি উদ্ধার করে। আহত সেনা সদস্যকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com