বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী মাযহাব অস্বীকারের প্রবণতা থেকে মুসলমানদের সতর্ক থাকতে হবে-ছারছীনার পীর ছাহেব বিটিটিএফ ২০২৬-এর প্লাটিনাম স্পনসর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, চুক্তি সই টোয়াবের ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১০ লাখ টাকা সহ -২ জন গ্রেফতার ঠাকুরগাঁওয়ে লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ময়মনসিংহের গৌরীপুরে ২ হাজার গাছের চারা শিক্ষার্থীদের হাতে তুলে দিলেন প্রতিমন্ত্রী ইকবাল হোসেন সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০, ৪.০১ পিএম
  • ৩৬৭ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৫৭৭ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৫৩৭ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট তিন লাখ ৮১ হাজার ২৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৪৮২ জন। এ নিয়ে দেশে মোট দুই লাখ ৯৫ হাজার ৮৭৩ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৯টি ল্যাবে ১৩ হাজার ৮১৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ২১টি।

২৪ ঘণ্টায় নতুন ২২ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৭ ও নারী পাঁচজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে চার হাজার ২৯২ জন ও নারী এক হাজার ২৮৫ জন।

এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন ও ষাটোর্ধ্ব ১৪ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন ও রংপুর বিভাগে দুজন রয়েছেন। এ ছাড়া হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২২ জন। বাড়িতে কেউ মৃত্যুবরণ করেনি।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত দেশে মোট ২০ লাখ ৯৮ হাজার ৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com