সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

আফগানিস্তানে গুলি করে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার দাবি তালেবান বিদ্রোহীদের

  • আপডেট সময় বুধবার, ২০ নভেম্বর, ২০১৯, ৫.১৪ পিএম
  • ৭৪৫ বার পড়া হয়েছে

আফগানিস্তানের পূর্বাঞ্চলে লোগার প্রদেশে গুলি করে একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার দাবি জানিয়েছে তালেবান বিদ্রোহীরা। এতে দুজন মার্কিন কর্মকর্তা নিহত হয়েছে। খবর: রয়টার্স

আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, বুধবার (২০ নভেম্বর) হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই মার্কিন কর্মকর্তা নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। তবে শত্রুপক্ষের হামলায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়নি বলেই প্রাথমিক তদন্তে দেখা গেছে। মার্কিন সামরিক বিভাগের নীতি অনুসারে প্রাথমিকভাবে নিহতদের নাম প্রকাশ করা হয়নি।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে জানান, লোগার প্রদেশের পানগ্রাম অঞ্চলে গুলি করে একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করেছে তালেবান বিদ্রোহীরা।

তবে আফগান সরকার তালেবানদের এই দাবি নাকচ করে দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তালেবানদের হামলায় এই হেলিকপ্টার বিধ্বস্ত হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com