বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১০ লাখ টাকা সহ -২ জন গ্রেফতার ঠাকুরগাঁওয়ে লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ময়মনসিংহের গৌরীপুরে ২ হাজার গাছের চারা শিক্ষার্থীদের হাতে তুলে দিলেন প্রতিমন্ত্রী ইকবাল হোসেন সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

সাভারে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে পাশবিক নির্যাতনের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ আটক

  • আপডেট সময় সোমবার, ১২ অক্টোবর, ২০২০, ১১.২৮ এএম
  • ২৮৭ বার পড়া হয়েছে

সাভারে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে পাশবিক নির্যাতনের অভিযোগে ওই মাদ্রাসার অধ্যক্ষ মাসুম বিল্লাহকে (৩৮) আটক করেছে পুলিশ। সাভারের বিরুলিয়া রোড এলাকা থেকে গতকাল রোববার দিবাগত রাতে তাঁকে আটক করা হয়।

আটক মাসুম বিল্লাহ সাভারের বিরুলিয়া রোড এলাকায় মাদ্রাসাতুল হিকমাহ-এর অধ্যক্ষ। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতি গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী বলছে, সাভারের বিরুলিয়া রোড এলাকার মন্ডল প্লাজায় ৫০ জন শিক্ষার্থী নিয়ে আবাসিকভাবে মাদ্রাসাতুল হিকমাহ‌ নামের একটি মাদ্রাসার কার্যক্রম শুরু করেন অধ্যক্ষ মাসুম বিল্লাহ।

গত ৪ অক্টোম্বর সকালে ওই মাদ্রাসার হেফজ বিভাগের বারো বছরের এক শিক্ষার্থীকে মাদ্রাসার ছাদে নিয়ে পাশবিক নির্যাতন করেন অধ্যক্ষ মাসুম বিল্লাহ।

এক পর্যায়ে ওই শিক্ষার্থী দৌড়ে পালিয়ে গিয়ে নির্যাতনের বিষয়টি তার পরিবারকে জানালে ভবন মালিক মন্ডল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

কিন্ত রাতে এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাদ্রাসার অধ্যক্ষকে আটক করে। বর্তমানে তিনি সাভার মডেল থানা পুলিশ হেফাজতে রয়েছে।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘আটক মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে চালান করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com