বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১০ লাখ টাকা সহ -২ জন গ্রেফতার ঠাকুরগাঁওয়ে লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ময়মনসিংহের গৌরীপুরে ২ হাজার গাছের চারা শিক্ষার্থীদের হাতে তুলে দিলেন প্রতিমন্ত্রী ইকবাল হোসেন সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

করোনা ভাইরাসের প্রকোপ আবারও বাড়তে পারে : প্রধানমন্ত্রী

  • আপডেট সময় সোমবার, ১২ অক্টোবর, ২০২০, ৯.৫০ এএম
  • ৩৮৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশঙ্কা, করোনা ভাইরাসের প্রকোপ আবারও বাড়তে পারে। তাই পরিস্থিতি সামাল দিতে হলে দরকার প্রচুর টাকার। এজন্য এখন থেকে আর অপ্রয়োজনীয় কোনো খরচ নয়। ঢাকায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমাদেরকে সতর্ক থাকতে হবে। দ্বিতীয় ঢেউ শুরু হলে মানুষকে আবার সহযোগিতা করতে হবে। চিকিৎসা, ওষুধ সবই লাগবে। সেদিকে লক্ষ্য রেখে আমাদেরকে মিতব্যয়ী হতে হবে।

ওদিকে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ১৯৩ জন। স্বাস্থ্য বুলেটিনে বলা হয়েছে, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও এক হাজার ৪৯৫ জন রোগী সুস্থ হয়েছেন। এতে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৯২ হাজার ৮৬০ জন। বাংলাদেশে প্রথম রোগী শনাক্ত হয়েছিল গত ৮ই মার্চ। শনাক্তের দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন ১৬ তম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com