বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১০ লাখ টাকা সহ -২ জন গ্রেফতার ঠাকুরগাঁওয়ে লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ময়মনসিংহের গৌরীপুরে ২ হাজার গাছের চারা শিক্ষার্থীদের হাতে তুলে দিলেন প্রতিমন্ত্রী ইকবাল হোসেন সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

গাইবান্ধা থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঢাকায় এনে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

  • আপডেট সময় রবিবার, ১১ অক্টোবর, ২০২০, ৮.৩৩ পিএম
  • ৩৫৬ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান মাসুদ:  গাইবান্ধা থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঢাকায় এনে এক তরুণীকে  বাসায় আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বিকেলে এই অভিযোগে দুজনকে মাদারটেক এলাকা থেকে গ্রেপ্তার করে সবুজবাগ থানা পুলিশ  ।

আজ রোববার বিকেলে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম  এই তথ্য জানান।

মাহবুব আলম বলেন, ছয় মাস আগে মোবাইলে রং নম্বর কল গিয়ে ওই তরুণীর সঙ্গে সবুজ মিয়ার (৩২) পরিচয় ঘটে। তারপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পাঁচ-ছয় দিন আগে ওই তরুণীকে বিয়ে করার কথা বলে গাইবান্ধা থেকে ঢাকায় ডেকে আনেন সবুজ মিয়া। পরে সবুজ মাদারটেক এলাকায় একটি ভাড়া বাসায় তাঁকে আটকে রেখে কয়েকদিন ধর্ষণ করেন বলে তরুণীর অভিযোগ।

ওসি মাহবুব বলেন, গতকাল শনিবার ওই বাসা থেকে কৌশলে পালিয়ে থানায় আসেন তরুণী। এরপর নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১)/৩০ ধারায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ তুলে মামলা করেছেন। মামলার পর সবুজ মিয়া ও তাঁর সহযোগী আবদুস সামাদকে (৩৫) গ্রেপ্তার করি আমরা।

সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার নাছির উদ্দিন বলেন, ‘আজ রোববার দুপুরে মামলার বাদী তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিয়ে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com