বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১০ লাখ টাকা সহ -২ জন গ্রেফতার ঠাকুরগাঁওয়ে লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ময়মনসিংহের গৌরীপুরে ২ হাজার গাছের চারা শিক্ষার্থীদের হাতে তুলে দিলেন প্রতিমন্ত্রী ইকবাল হোসেন সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২৪ জনের মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ১১ অক্টোবর, ২০২০, ৪.৪৬ পিএম
  • ৩৫৭ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৫২৪ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ১৯৩ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট তিন লাখ ৭৮ হাজার ২৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে এক হাজার ৪৯৫ জন। এ নিয়ে দেশে মোট দুই লাখ ৯২ হাজার ৮৬০ জন করোনা থেকে সুস্থ হলো।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে আজ রোববার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৯টি ল্যাবে ৯ হাজার ৪৬৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ৯ হাজার ৫০৪টি।

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী পাঁচ। দেশে এ পর্যন্ত করোনায় পুরুষ মারা গেছে চার হাজার ২৫৬ জন এবং নারী এক হাজার ২৬৮ জন। এ ছাড়া মৃতদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন এবং ষাটোর্ধ্ব ১৭ জন রয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে দুজন, খুলনা বিভাগে দুজন,সিলেট বিভাগে একজন, রংপুর বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজন। এ ছাড়া হাসপাতালে মারা গেছেন ২৩ জন এবং বাড়িতে একজন।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু হয় গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত দেশে মোট ২০ লাখ ৭০ হাজার ৯৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com