সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

 ফেনীর ফতেহপুর রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ৩ বাসযাত্রী নিহত

  • আপডেট সময় রবিবার, ১১ অক্টোবর, ২০২০, ৩.৩৮ পিএম
  • ৩১৩ বার পড়া হয়েছে

ফেনীর ফতেহপুর রেলক্রসিংয়ে মেইল ট্রেনের ধাক্কায় তিন বাসযাত্রী নিহত ও ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।
রেল কর্মকর্তা (ডিটিও) স্নেহাশীষ দাশ গুপ্ত জানান, দুর্ঘটনার পরপর বাসটি সরিয়ে লাইনের বাইরে নেয়া হয়েছে। বর্তমানে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
আজ রোববার ভোর পৌনে ৬টার দিকে চট্টগ্রামগামী এনআর শ্যামলী পরিবহনের একটি বাসকে চট্টগ্রামগামী মেইল ট্রেন ধাক্কা দিলে এ দুঘর্টনা ঘটে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়। মেইল ট্রেনটি ঢাকা থেকে এবং বাসটি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রাম যাচ্ছিল।
নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটিতে রেলওয়ে পূর্বাঞ্চলের ডিএন-১ আব্দুল হানিফ মুকুল, ডিএসটিই জাহেদ আরেফিন পাটোয়ারী তন্ময়, ডিটিও স্নেহাশীষ দাশ গুপ্ত, পাহাড়তলীর ডিএমও তন্ময় দত্ত ও ডিএনএ (লোকো) ওয়াহিদুর রহমান রয়েছেন। তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আহত বাসযাত্রী মনিরুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা বাসটি চট্টগ্রাম যাচ্ছিল। মাঝে কুমিল্লার নুর জাহান হোটেলে যাত্রা বিরতির পর ভোরে যাত্রীরা গভীর ঘুমে থাকা অবস্থায় ট্রেনের ধাক্কা লাগে। হঠাৎ প্রচ- শব্দে যাত্রীদের ঘুম ভেঙে যায় এবং তারা দেখেন বাসটি রাস্তার ওপর উলটে আছে।
ফেনী ফায়ার সার্ভিসের উপ পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায় । দুর্ঘটনা কবলিত বাস হতে ২জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতাবস্থায় আরও ১১জন বাসযাত্রী ও ট্রেনের সামনে বসে থাকা ৪জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে হাসপাতালে নেবার পথে এক বাস যাত্রী মারা যায়।
ফেনী মহিপাল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) তসলিম উদ্দিন জানান, এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেনী জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া দু’জনকে ঢাকা এবং একজনকে চট্টগ্রামের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ ঘটনায় আহতদের মধ্যে রাজশাহীর মনিরুল (২০), কুমিল্লার চৌদ্দগ্রামের আবদুল কুদ্দুছ (২৫), নাটোরের ফারুক হোসেন (২০), বেলাল (৫৫), সজল (২২), আরিফুল ইসলাম (৩৫), আশিক (১৭), চাপাইনবাবগঞ্জের রুবেল (৩০), ফেনীর সোনাগাজীর দুলাল (৫০), কিশোরগঞ্জের আজাহারুল ইসলাম (২২) ও পাবনার রন্দু খান (২৪) রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com