মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাইবান্ধায় ইউপি নির্বাচানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী

  • আপডেট সময় রবিবার, ১১ অক্টোবর, ২০২০, ৩.২৮ পিএম
  • ৪২১ বার পড়া হয়েছে

এইচ,আর,হিরু,গাইবান্ধাঃ
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মূখর পরিবেশে গতকাল শনিবার গাইবান্ধার সদর উপজেলা সাহপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুন্য পদে উপ-নির্বাচন সকাল ৯টা থেকে বিকাল ৫পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হয়। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো: গোলাম মওলা ৩ হাজার ৬শ ৯১ ভোট বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছে। তার নিকট তম আওয়ামী লীগ প্রার্থী রেকায়েতুল ইসলাম রিংকু ৩হাজার ৫শ ১৪ ভোট পেয়েছেন।
সদর উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মো: আব্দুল লতিফ রাত ৭টায় তার দফতর থেকে বে-সরকারি ভাবে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন। নির্বাচনে অন্যান্য প্রার্থী স্বতন্ত্র প্রার্থী মো: মশিউর রহমান সরকার ৩ হাজার ৩শ ৬৬ ভোট, বিএনপি প্রার্থী মো: সাজ্জাদুর রহমান ১ হাজার ৬শ ৬৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো: রেজওয়ান সরকার ৪শ ৪ ভোট এবং জাসদ প্রার্থী মো: মোস্তফা শেখ ৬৪টি ভোট পেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com