বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১০ লাখ টাকা সহ -২ জন গ্রেফতার ঠাকুরগাঁওয়ে লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ময়মনসিংহের গৌরীপুরে ২ হাজার গাছের চারা শিক্ষার্থীদের হাতে তুলে দিলেন প্রতিমন্ত্রী ইকবাল হোসেন সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

 পদ্মাসেতুর ৩২তম স্প্যান বসানোর মধ্য দিয়ে মূল সেতু দৃশ্যমান হয়েছে ৪৮শ’ মিটার

  • আপডেট সময় রবিবার, ১১ অক্টোবর, ২০২০, ৩.২১ পিএম
  • ৩১৬ বার পড়া হয়েছে

পদ্মাসেতুর ৩২তম স্প্যান বসানোর মধ্য দিয়ে মূল সেতু দৃশ্যমান হয়েছে ৪৮শ’ মিটার বা প্রায় ৫ কিলোমিটার। সব প্রতিকূলতা কাটিয়ে আজ সকাল সাড়ে নয়টায় স্প্যানটি ৪ ও ৫ নং খুঁটির ওপর বসানো হয়।
এর আগে সকাল নয়টার দিকে স্প্যানটি খুঁটির বরাবর নিয়ে যাওয়া হয়।
দীর্ঘ চার মাস পরে এই স্প্যান বসানোতে দেশের সর্ব বৃহৎ মেঘা প্রকল্পটি আরেক ধাপ এগিয়ে গেল।
পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, গতকাল শনিবার দিনভর চেষ্টাা করেও প্রবল ¯্রােতের জন্য এটি বসানো যায় নি। এর আগে ১০ জুন ৩১ নম্বর স্প্যানটি বসানো হয়েছিল।
আজ সকাল ৭টা থেকেই স্প্যানটি স্থাপনের কাজ শুরু হয়। স্প্যান স্থাপনের জন্য স্প্যান বহনকারী ক্র্যানবাহী ভাসমান জাহাজ ‘তিয়ান ই’ নির্দিষ্ট স্থানে অ্যাংকর করে। পজিশনিং করে নোঙ্গর করার পর ইঞ্চি ইঞ্চি মেপে খুঁটির ওপরে তুলে বসিয়ে দেয়া হয়।
আব্দুল কাদের জানান, গতকাল ভাসমান ক্র্যানবাহী জাহাজটি যথাযথ স্থানে স্্েরাতের কারণে আসতেই পারছিল না। গত ২৪ জুন বসানোর কথা ছিল ৩২তম স্প্যান। এরপর বন্যায় দীর্ঘ সময় ধরে পদ্মায় পানি প্রবাহ বেশি এবং প্রবল ¯্রােতের কারণে স্প্যান বসানো যাচ্ছিল না।
গত আগস্ট – সেপ্টেম্বর মাসে ৫টি স্প্যান খুঁটির ওপর বসানোর লক্ষ্য ছিল। তবে মাওয়া প্রান্তের মূল পদ্মায় প্রচ- ¯্রােত থাকায় একটি স্প্যানও বসানো সম্ভব হয় নি।
৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যরে সেতুটি দ্বিতল হবে, যার ওপর দিয়ে সড়কপথ ও নিচের অংশে থাকবে রেলপথ। সেতুর এক খুঁটি থেকে আরেক খুঁটির দুরত্ব প্রায় ১৫০ মিটার। একেকটি খুঁটি ৫০ হাজার টন লোড নিতে সক্ষম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতায় নিজস্ব অর্থায়নে ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণ কাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইীঞ্জনিয়ারিং কোম্পানী (এমবিইসি) এবং নদীশাসনের কাজ করছে চীনের সিনো হাইড্রো করপোরেশন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com