বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

জাতীয় সংসদ ভবনের সামনে বিক্ষোভ করেছেন নারী অধিকার সংগঠনসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা

  • আপডেট সময় শনিবার, ১০ অক্টোবর, ২০২০, ১০.৫৯ পিএম
  • ২৮৮ বার পড়া হয়েছে

ক্রমবর্ধমান ধর্ষণ, যৌন হয়রানি ও সহিংসতার ঘটনার প্রতিবাদে শনিবার জাতীয় সংসদ ভবনের সামনে বিক্ষোভ করেছেন নারী অধিকার সংগঠনসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা।

বিক্ষোভকারীরা ‘ধর্ষণকারীদের দায়মুক্তির’ নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং ধর্ষণকারীদের শাস্তির আওতায় আনার জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান।

বিক্ষোভকারীদের হাতে ‘ধর্ষকদের রক্ষা করা বন্ধ করুন’, ‘মুক্তি চাই, রক্ষা নয়’ সহ বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।

এছাড়া, ধর্ষণ, যৌন হয়রানি ও নারীর প্রতি সহিংসতার ক্রমবর্ধমান ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

 

বিক্ষোভকারীদের মধ্যে সাধারণ মানুষ ও নারী অধিকার আন্দোলন সংগঠনের নেতা-কর্মীরা রয়েছেন।

সম্প্রতি সিলেট এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ ও নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ শ্লীলতাহানি ঘটনার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

দেশে নারী ও মেয়েদের প্রতি যৌন সহিংসতা উদ্বেগজনক হারে বেড়ে যাওয়া মোকাবিলায় সরকারের ব্যর্থতার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগেরও দাবি জানান প্রতিবাদকারীদের কেউ কেউ।

এদিকে বৃহস্পতিবার আইনমন্ত্রী জানিয়েছেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ড রেখে বিদ্যমান আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com