সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২৩ জনের মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ১০ অক্টোবর, ২০২০, ৭.৪৯ পিএম
  • ৩২৮ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে আজ আরো ২৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করো আরো এক হাজার ২০৩ জনের শরীরে এই ভাইরাস সনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় আরো এক হাজার ৪৫৩ জন সুস্থ্য হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ায় সুস্থ্য হয়ে বাড়ী ফেরার সংখ্যা বৃদ্ধি পেয়ে ২ লাখ ৯১ হাজার ৩৬৫ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়, “ গত ২৪ ঘন্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরো ২৩ জন মারা গেছেন এবং মহামারীতে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৫শ’ জনে দাঁড়িয়েছে।
এতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় আরো এক হাজার ২০৩ জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হওয়ায় মোট রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩ লাখ ৭৭ হাজার ৭৩ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে সারাদেশের সরকার অনুমোদিত ১০৯টি ল্যাবরোটরিতে ১০ হাজার ৮৫৯ টি নমুনা পরীক্ষা করা হয়।
গত ২৪ ঘন্টায় মোট নমুনা পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১১ দশমিক ৮ শতাংশ এবং মোট পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১৮ দশমিক ২৯ শতাংশ।
দেশে গত ৮ মার্চে কোভিড-১৯ আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার পর থেকে দেখা গেছে মোট আক্রান্তদের মধ্যে শতকরা ৭৭ দশমিক ২৭ শতাংশ রোগী সুস্থ্য হয়েছেন এবং এক দশমিক ৪৬ রোগী মারা গেছেন।
মারা যাওয়া ২৩ জনের মধ্যে ১৫ জন পুরুষ এবং ৮ জন নারী বলে উল্লেখ করে আরো জানানো হয়, ২ জনের বয়েস ৪০ বছর, ৫ জনের বয়েস ৫০ বছরের মধ্যে এবং বাকী ১৬ জনের বয়েস ৬০ বছরের বেশি।
বিভাগ ভিত্তিক তথ্য অনুযায়ী, ১৯ জন ঢাকা বিভাগের এবং বাকী ৪ জন দেশের অন্য বিভাগের বাসিন্দা।
মোট মারা যাওয়া ৫ হাজার ৫শ’ জনের মধ্যে ঢাকা বিভাগের ২ হাজার ৭৯০ জন, চট্টগ্রাম বিভাগের এক হাজার ১১১ জন, রাজশাহী বিভাগের ৩৫৯ জন, খুলনা বিভাগের ৪৪৭ জন, বরিশাল বিভাগের ১৯৩ জন, সিলেট বিভাগের ২৩৫ জন, রংপুর বিভাগের ২৫০ জন এবং ময়মনসিংহ বিভাগের ১১৫ জন।
দেশে প্রথম কোভিড-১৯ রোগী সনাক্ত হওয়ার পর থেকে মোট ২০ লাখ ৬১ হাজার ৫২৮টি নমুনা পরীক্ষা করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সরকার কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা সহজসাধ্য করতে একশ’ চিকিৎসকের সমন্বয়ে গঠিত টিমের মাধ্যমে সার্বক্ষনিকভাবে টেলিমেডিসিন সেবা চালু করেছে এবং মোট ৪ লাখ ৫৮ হাজার ৩৩২ জন এই সেবা গ্রহণ করেছেন।
জরুরি স্বাস্থ্যসেবা দেয়ার জন্য চিকিৎসকদের নিয়ে গঠিত সরকারের চিকিৎসক দলের কাছ থেকে ২ কোটি ১৫ লাখ ৯৩ হাজার ৬৯১ জন স্বাস্থ্য ওয়েব পোর্টাল এবং মোবাইলে হট লাইনের মাধ্যমে স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন।
কোভিড-১৯ বিষয়ক তথ্য ও চিকিৎসাসেবা পেতে হটলাইন ও যোগাযোগের নাম্বার গুলো হলো ১৬২৩৬, ৩৩৩, ১০৬৫৫ এবং ০১৯৪৪৩৩৩২২২।
বিশ্বের ২১২ দেশ ও অঞ্চলে করোনাভাইরাস( কোভিড-১৯ ) মহামারীতে আক্রান্ত হয়ে ১০ লাখ ৭৩ হাজার ৩৮৮ জন মারা গেছে এবং এই ভাইরাসে ৩ কোটি ৭১ লাখ ৫৫ হাজার ৬৪২ জন আক্রান্ত হয়েছে।
পৃথিবীর প্রথম দেশ হিসেবে চীনের হোবেই প্রদেশের রাজধানী উহান শহরে চলতি বছরের ১১ জানুয়ারী কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com