বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

ফেনীর সোনাগাজীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট সময় শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০, ১২.৩৭ পিএম
  • ৩২১ বার পড়া হয়েছে

ফেনীর সোনাগাজী উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা তমিজ উদ্দিন নয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবদুর রহিম সরকার এ খবর নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল ওই কিশোরীর পরিবার তমিজ উদ্দিনের বিরুদ্ধে সোনাগাজী থানায় মামলা করে।

গ্রেপ্তার তমিজ উদ্দিন নয়ন ওই কিশোরীর বাবার চাচাতো ভাই। তিনি সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এ ছাড়া তিনি পেশায় একজন কাঠ ব্যবসায়ী। অন্যদিকে, ওই কিশোরী স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী।

ওই কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওই কিশোরীকে জোর করে স্থানীয় বাজারে নিজ দোকানে নিয়ে ধর্ষণ করেন তাঁর চাচা তমিজ উদ্দিন। এরপর ভয়ে এ ব্যাপারে এত দিন মুখ খোলেনি ওই কিশোরী। এর মধ্যে গতকাল সকালে বিষয়টি সে তার মাকে জানালে ঘটনাটি প্রকাশ পায়। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়। তবে তমিজ উদ্দিন প্রভাবশালী হওয়ায় কেউ তাঁর ব্যাপারে মুখ খুলতে রাজি হয়নি।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল পলাশ জানান, ওই কিশোরীর পরিবারের সদস্যরা মামলা করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তমিজ উদ্দিন নয়নকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com