বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

সাভারের আশুলিয়ায় তিন শিশুকে ধর্ষণের অভিযোগে ১ ব্যক্তি গ্রেপ্তার

  • আপডেট সময় শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০, ১২.২৯ পিএম
  • ২৯১ বার পড়া হয়েছে

সাভারের আশুলিয়ায় তিন শিশুকে ধর্ষণের অভিযোগে হেলাল উদ্দিন শেখ (৫৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে শিশুদের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯-এ ফোন করে প্রতিকার চাওয়া হলে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে আশুলিয়ার উত্তর মোল্লাপাড়া এলাকা থেকে হেলাল উদ্দিনকে আটক করে পুলিশ।

এরপর হেলাল উদ্দিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে গ্রেপ্তার দেখানো হয়। এরই মধ্যে ৭ দিনের রিমান্ড আবেদন করে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

হেলাল ময়মনসিংহের গফরগাঁও থানাধীন ছয়ানী রসুলপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ বলছে, আশুলিয়ায় বেশ কয়েকজন পোশাক শ্রমিক হেলাল উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন। গত ৬ অক্টোবর সন্তানদের বাড়িতে রেখে তাদের মা-বাবারা কারখানায় যাওয়ার পর তিনটি শিশু বাড়িওয়ালা হেলাল উদ্দিনের দ্বারা পাশবিক নির্যাতনের শিকার হয়। শিশুদের অভিযোগ, কাউকে চকলেট কিনে দেওয়ার কথা বলে আবার কাউকে ভয়-ভীতি দেখিয়ে তিন শিশুকে ধর্ষণ করেন হেলাল উদ্দিন। এর মধ্যে তিন শিশু অসুস্থ হয়ে পড়লে বিষয়টি প্রকাশ পায়।

পুলিশ জানায়, ঘটনার পর থেকেই ভুক্তভোগী শিশুদের পরিবারকে নানাভাবে প্রলোভন দেখানো হয়। ভয়-ভীতি দেখিয়ে স্থানীয়ভাবে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে। এমন পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী এক শিশুর পক্ষ থেকে জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯‌-এ ফোন করে প্রতিকার চাওয়ামাত্রই আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। এরপর ওই তিন শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। পরে আটক করা হয় বাড়িওয়ালা হেলাল উদ্দিনকে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, আটক হেলাল উদ্দিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। সে মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com