মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

বিচারকের ল্যাপটপ ছিনতাই মামলায় দুই আসামি রিমান্ডে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০, ৪.৪৯ পিএম
  • ৩২৮ বার পড়া হয়েছে

ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত সিনিয়র সহকারী জজ কৃষ্ণ কমল রায়ের ল্যাপটপ ছিনতাই করার অভিযোগে দুই আসামিকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমান আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।রিমান্ডে নেওয়া দুজন হলেন রাসেল খান টিটু (২৮) ও মো. রুবেল ওরফে বক্সার (২৫)।বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় এ বিষয়ে এনটিভি অনলাইনকে বলেন, আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেপ্তার দুই আসামিকে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল। অন্যদিকে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে বিচারক প্রত্যেক আসামিকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

এর আগে গত ৪ অক্টোবর আসামিদের অন্য মামলা থেকে গ্রেপ্তার দেখান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী।

নথি থেকে জানা গেছে,  গত ২৩ সেপ্টেম্বর কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে রিকশা করে নিজ বাসায় যাওয়ার পথে রাত ৯টা ২৫ মিনিটে গণভবন ক্রসিং পার হওয়ার সময় মোটরসাইকেলে দুজন অজ্ঞাতনামা ব্যক্তি মোটরসাইকেলের গতি কমিয়ে বাদীর সঙ্গে থাকা এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপের ব্যাগ টান মেরে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসাদগেটের দিকে চলে যায়। ছিনতাইকারীরা ব্যাগটি টান দেওয়ার সময় বাদী রিকশা থেকে নিচে রাস্তায় পড়ে তাঁর দুই হাঁটু ও হাতে আঘাত পান। পরে তিনি শেরেবাংলা নগর থানার টহলরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মেহেদী ও এএসআই নজরুল ইসলামকে ঘটনাটি জানান। এরপর তিনি বাদী হয়ে থানায় মামলা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com