মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২০ জনের মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০, ৪.৪০ পিএম
  • ৩৮২ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৪৬০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৪৪১ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট তিন লাখ ৭৪ হাজার ৫৯২ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৬৮৫ জন। এ নিয়ে দেশে মোট দুই লাখ ৮৮ হাজার ৩১৬ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৯টি ল্যাবে ১২ হাজার ৬০৫টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৫৭২টি। এর মধ্যে আগের কিছু নমুনা ছিল।

২৪ ঘণ্টায় নতুন ২০ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৩ ও নারী সাতজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে চার হাজার ২১৩ জন এবং নারী এক হাজার ২৪৭ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন আর ষাটোর্ধ্ব ১১ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে চারজন, রাজশাহী বিভাগে দুজন, ময়মনসিংহ বিভাগে একজন ও রংপুর বিভাগে দুজন। এদের ভেতরে ১৯ জন হাসপাতালে এবং বাড়িতে একজন মৃত্যুবরণ করেছে।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত দেশে মোট ২০ লাখ ১৩ হাজার ৭৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com