মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

আজ আবরারের মৃতদেহ সুরতহাল প্রস্তুতকারী সাক্ষ্য দিলেন

  • আপডেট সময় বুধবার, ৭ অক্টোবর, ২০২০, ৮.০৯ পিএম
  • ৩৫৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বী (২২) হত্যা মামলায় ২৫ আসামির বিরুদ্ধে আরো একজন সাক্ষ্য দিয়েছেন। আজ  ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালতে এ সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবু আবদুল্লাহ মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গতকাল আবরারের বাবা মো. বরকত উল্লাহর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়। এরপরে আজ আবরারের মৃতদেহ সুরতহাল প্রস্তুতকারী উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন আদালতে সাক্ষ্য দেন।

এ মামলায় অন্যতম আসামি বুয়েটের সাবেক আইনবিষয়ক উপসম্পাদক অমিত সাহার আইনজীবী মুনজুর আলম ‘আজ সাক্ষী সাক্ষ্য দিয়ে কোনো আসামির নাম বলেননি। সাক্ষী বলেছেন, অজ্ঞাতনামা আসামিরা ডিজিস্ট (আবরারকে) মারধর করে, এরপর আমি গিয়ে মৃতদেহের সুরতহাল প্রস্তুত করি।

আগামীকাল বৃহস্পতিবার এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য রাখা হয়েছে উল্লেখ করে আইনজীবী আরো বলেন, ‘সাক্ষী আসামি অমিত সাহার নাম না বলায় আজও সাক্ষীকে ডিকলাইন (জেরা করতে ইচ্ছুক নয়) ঘোষণা করেছি।

এর আগে গতকাল আবরারের বাবা বরকত উল্লাহকেও ‘ডিকলাইন’ ঘোষণা করেন অমিত সাহার আইনজীবী।

গত বছরের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের একটি কক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা আবরারকে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে পরের দিন ৭ অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন আবরারের বাবা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com