বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ।

শিশু রিফাত হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন, ২ জন খালাস

  • আপডেট সময় বুধবার, ৭ অক্টোবর, ২০২০, ৫.৪২ পিএম
  • ৩৪৮ বার পড়া হয়েছে

পুরান ঢাকার লালবাগ থানা এলাকার ৬ বছরের শিশু শিক্ষার্থী হাবিবুর রহমান রিফাতকে অপহরন করে হত্যার অভিযোগে করা মামলায় আরিফুর রহমান জুয়েলের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
এই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি ইকবাল মুন্সি ও হাবিবুর রহমানকে খালাস দেয়া হয়েছে।
বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনাল-২ এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। জুয়েলের যাবজ্জীবন কারাদন্ডের পাশাপশি ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ড ভোগ করতে হবে।
২০১৫ সালের ৯ জুন রিফাত নিখোঁজ হন।রিফাতের বাবা তার সন্ধানে এলাকায় মাইকিংসহ বিভিন্ন ভাবে হারানো পুত্রকে খোঁজাখুজি করেন। এরপর ওই দিন রাতেই লালবাগ থানায় একটি ডাইরী করেন তার পিতা রফিকুল ইসলাম। পরদিন তার বাবা”র ফোনে অজ্ঞাত পরিচয় একজন ফোন দিয়ে তার ছেলেকে ফিরে পেতে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এরপর বাদী বিষয়টি র‌্যাব ও লালবাগ থানা পুলিশকে জানান। র‌্যাব ও পুলিশের শিখানো কৌঁশলমতে বাদী অপহরণকারীদের সাথে আলোচনা করে আজিমপুর মেটার্নিটি হাসপাতালের ময়লা ফেলার জায়গায় ৪০ হাজার টাকা নিয়ে আসেন।
আশেপাশে সাদা পোশাকে র‌্যাব-পুলিশ সদস্যরা ওৎপেতে থাকেন। এক পর্যায়ে অপহরণকারীর সদস্য আরিফুর রহমান ওইস্থান থেকে টাকা নিয়ে পালানোর সময় র‌্যাব ও পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করে। তার দেয়া তথ্য মতে ইকবাল মুন্সি ও হাবিবুর রহমানকে গ্রেফতার কওে রর্‌্যাব। আসামিদের দেয়া তথ্যমতে ২০১৫ সালের ১১ জুন গুদারাঘাটের পাশে বুড়িগঙ্গা নদী থেকে শিশু রিফাতের বস্তাভর্তি লাশ উদ্ধার করা হয়।
২০১৫ সালের ৬ ডিসেম্বর ৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা।চার্জশিটে সাক্ষী করা হয় ৩৫ জনকে। আদালতে বিভিন্ন সময় সাক্ষ্য দেন ২০ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com