সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিনা সাক্ষাৎকারে ভিসার আবেদন গ্রহণ শুরু ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসের

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০, ৪.৩১ পিএম
  • ২২৫ বার পড়া হয়েছে

ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস রোববার থেকে বিনা সাক্ষাৎকারে পর্যটন, ব্যবসা, এবং মেডিকেল ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে।
যাদের বি১/বি২ ভিসার মেয়াদ গত ২৪ মাসের মধ্যে শেষ হয়ে গেছে, তারা ভিসা নবায়ন করার জন্য গত রোববার থেকে আবেদন করতে পারছেন।
ঢাকা যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ অক্টোবর থেকে বি১/বি২ (পর্যটন, ব্যবসা, এবং মেডিকেল) ভিসাসহ পূর্বে ঘোষিত সি, সি১/ডি, এফ, জে, এম, ও, এবং কিউ শ্রেণিভুক্ত নন-ইমিগ্র্যান্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে। যারা ভিসার জন্য আবেদন করবেন কোভিড-১৯ এর কারণে ভিসা প্রক্রিয়াকরণের কাজ শেষ হতে ছয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। এক্ষেত্রে দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে যে, ভ্রমণের তারিখ বিবেচনা সাপেক্ষে যথেষ্ট সময় হাতে রেখে ভিসার জন্য আবেদন করতে হবে।
ঢাকা যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, এখনো পর্যন্ত এফ১ (শিক্ষার্থী) এবং এফ২ (শিক্ষার্থীদের স্বামী/স্ত্রী এবং/অথবা ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তান)সহ অন্য কোন ধরনের নন-ইমিগ্র্যান্ট শ্রেণিভুক্তদের নতুন ভিসার আবেদন গ্রহণ করা হচ্ছে না। তবে বিশেষ জরুরি পরিস্থিতিতে অবিলম্বে যুক্তরাষ্ট্রে যেতে হবে এমন আবেদনকারীদের জরুরি ভিসা দেয়া অব্যাহত রাখা হয়েছে। ভিসা বিষয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট দেখতে: https://www.ustraveldocs.com/bd/bd-niv-expeditedappointment.asp  অনুরোধ করা হয়েছে।
করোনাভাইরাসের কারণে সাক্ষাৎকার -ছাড়াই নন-ইমিগ্র্যান্ট ভিসার নবায়ন-যোগ্যতার মেয়াদ ২৪ মাস পর্যন্ত বাড়ানো হয়েছিল। অর্থাৎ নির্দিষ্ট শ্রেণিভুক্ত নন-ইমিগ্র্যান্ট ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যদি ২৪ মাস পার না হয়ে থাকে, তাহলে আবেদনকারী বিনা সাক্ষাৎকারে নন-ইমিগ্র্যান্ট ভিসা নবায়নের জন্য আবেদন করতে পারবেন। এই সুবিধাটি ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। বিনা সাক্ষাৎকারে বি১/বি২, সি, সি১/ডি, এফ, জে, এম, ও এবং কিউ, শ্রেণির ভিসা নবায়নের জন্য আপনি আবেদন করতে পারবেন কিনা জানতে দেখতে বলা হয়েছে : https://bd.usembassy.gov/visas/nonimmigrant-visas/
যোগ্য আবেদনকারীদের ওয়েবসাইটে www.ustraveldocs.com/bd  লগ ইন করতে হবে এবং/অথবা তাদের প্রোফাইল বা ব্যক্তিগত তথ্যাদি অনলাইনে হালনাগাদ করতে হবে। এরপর তারা সংশ্লিষ্ট ভিসা ফি প্রদান করে নিজেদের আবেদনপত্র দূতাবাস কর্তৃক নির্ধারিত কেন্দ্রে জমা দেবেন: https://bd.usembassy.gov/important-notice-regarding-changes-visa-collection-center/
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দূতাবাস আবেদন পাওয়ার পরে, কনস্যুলার অফিসার পর্যালোচনা করে নির্ধারণ করবেন যে আবেদনকারীর ব্যক্তিগত সাক্ষাৎকারের প্রয়োজন আছে কি নেই। যাদের সাক্ষাৎকারের প্রয়োজন হবে তারা নিয়মিত ভিসা কার্যক্রম চালু হলে সাক্ষাৎকারের জন্য সময় নিতে পারবেন।
ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস নিয়মিত ভিসা কার্যক্রম শুরু না করা পর্যন্ত ভিসা আবেদনের জন্য দেয়া ফি (এমআরভি) বৈধ থাকবে এবং এটি ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাক্ষাৎকারের অ্যাপয়নন্টমেন্টের জন্য ব্যবহার করা যাবে।
শিক্ষার্থী ভিসা আবেদনকারীদের সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুধু সেই সকল শিক্ষার্থীর সাক্ষাৎকার-ছাড়া ভিসা নবায়নের আবেদন গ্রহণ করা হবে, যারা একই শিক্ষা প্রতিষ্ঠানে পূর্বেকার বিষয় নিয়েই লেখাপড়া চালিয়ে যেতে ইচ্ছুক। এছাড়াও এফ২ ভিসা স্ট্যাটাসে থাকা শিক্ষার্থীদের স্বামী/স্ত্রী এবং/অথবা ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তানদের জন্য ভিসা নবায়নের আবেদন গ্রহণ করা হবে।
ভিসা সংক্রান্ত সর্বশেষ সংবাদ পেতে বাংলা ভাষার ওয়েবসাইট (https://bd.usembassy.gov/bn/) এবং ইংরেজি ভাষার ওয়েবসাইট (https://bd.usembassy.gov/), ফেসবুক (https://www.facebook.com/bangladesh.usembassy) এবং টুইটার (https://twitter.com/usembassydhaka) দেখতে অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com