মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ৩ অক্টোবর, ২০২০, ৮.২৩ পিএম
  • ২৬৭ বার পড়া হয়েছে

গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আরও এক হাজার ১৮২ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
একই সময়ে এক হাজার ৪৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এতে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮০ হাজার ৬৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, ‘গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এই মহামারীতে মৃতের মোট সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৩২৫ জনে দাঁড়িয়েছে।’
এতে আরও বলা হয়, একই সময়ে আরও এক হাজার ১৮২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৭ হাজার ৫৬৫ জন।
গত ২৪ ঘন্টায় সারাদেশে সরকার অনুমোদিত ১০৯ টি ল্যাবরোটরিতে মোট ৯ হাজার ৫৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।
একই সময়ে মোট নমুনা পরীক্ষা বিবেচনায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ১২ দশমিক ৩৭ শতাংশ এবং মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের সংখ্যা ১৮ দশমিক ৫৭ শতাংশ বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে দেখা গেছে, কোভিড-১৯ শনাক্ত মোট রোগীদের মধ্যে ৭৬ দশমিক ২০ শতাংশ রোগী সুস্থ হয়েছেন এবং এক দশমিক ৪৫ শতাংশ রোগী মারা গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com