মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে সিলেট-লন্ডন রুটে সরাসরি ফ্লাইট

  • আপডেট সময় শনিবার, ৩ অক্টোবর, ২০২০, ৬.৪৩ পিএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

আগামী ৪ ঠা অক্টোবর (রবিবার), ২০২০ থেকে শুরু হতে যাচ্ছে সিলেট-লন্ডন রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা।

গত ২রা অক্টোবর, ২০২০ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

বিবৃতিতে আরো বলা হয়, সিলেটবাসী এবং লন্ডন প্রবাসীদের ভ্রমণকে আরো সহজ করতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সিলেট-লন্ডন রুটে সরাসরি ফ্লাইট  পরিচালনা  করবে।  এ উপলক্ষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী ৪ ঠা অক্টোবর সকাল ৯:০০ টায় প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়েছে। জনাব মো: মাহবুব আলী, মাননীয় প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. এ. কে. আব্দুল মোমেন, মাননীয় মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব ইমরান আহমদ, মাননীয় মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনাব সাজ্জাদুল হাসান, চেয়ারম্যান, বিমান পরিচালনা পর্যদ এবং এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, চেয়ারম্যান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com