মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

নোয়াখালী কোম্পানীগঞ্জে নিজ ঘরে ধর্ষণের শিকার শিশু, আটক ১

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০, ২.৪৯ পিএম
  • ২২৯ বার পড়া হয়েছে
সুজন পাল সদর প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বসতঘরে ধর্ষণের শিকার হয়েছে এক দরিদ্র জেলের (৯) বছর বয়সী মেয়ে ।
রবিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উড়িরচরের চর আমজাদ আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে, এ ঘটনায় অভিযুক্ত ধর্ষককে পুলিশে সোপর্দ করে স্থানীয় এলাকাবাসী। এর আগে, একই দিন সকালে নিজ বাড়ি থেকে তাকে আটক করে স্থানীয় এলাকাবাসী।
আটককৃত, জয়নাল (২০) উপজেলার চরএলাহী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর আমজাদ আদর্শ গ্রামের আবদুস সাত্তার খোকন’র ছেলে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।
ভুক্তভোগী শিশুর পরিবার জানান, রোববার দিবাগত রাতে নির্যাতিতা শিশুর মা-বাবা তার ছোট ভাইকে নিয়ে হাসপাতালে ছিলেন। এ সুযোগে ওই দিন রাত ৩টার দিকে একই এলাকার প্রতিবেশী ব্যবসায়ী জয়নাল (২০) ওই শিশুর মুখে কাপড় চাপা দিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। পরে নির্যাতিতা শিশু এবং তার ছোট ভাই ঘটনাটি স্থানীয়দের জানালে এলাকাবাসী তাকে আটক করে।
ওসি আরিফুর রহমান আরো জানান, এ ঘটনায় নির্যাতিতা শিশুর মা বাদী নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আটককৃত আসামিকে আগামীকাল গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com