মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

কুমিল্লা মুরাদনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ পালিত

  • আপডেট সময় সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০, ৭.৩০ পিএম
  • ২৪২ বার পড়া হয়েছে
এ আর আহমেদ হোসাইন কুমিল্লা জেলা প্রতিনিধি:
“তথ্য অধিকার, সংকটে হাতিয়ার” “সংকটকালে তথ্য পেলে, জনগণের মুক্তি মেলে” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২০ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১১ টায় কবি নজরুল মিলনায়তনে মুরাদনগর উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদারের সঞ্চালনায় এ সময় তথ্য অধিকার, তথ্য-প্রযুক্তির বিভিন্ন সেবা ও সমস্যা বিষয়ক নানা প্রস্তাবনা তুলে ধরেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, উপজেলা কৃষি কর্মকর্তা মাঈন উদ্দিন আহাম্মেদ, মানবকন্ঠ পত্রিকার মুরাদনগর উপজেলা প্রতিনিধি ও মুরাদনগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম আরিফ। তথ্য অধিকার সম্পর্কিত সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার। আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভিন আক্তার, কালেরকন্ঠ পত্রিকার মুরাদনগর উপজেলা প্রতিনিধি আজিজুর রহমান রনি, আমাদের সময়ের হাবিবুর রহমান, সমকালের বেলাল উদ্দিন আহাম্মেদ, আজকের বিজনেস বাংলাদেশের সফিকুল ইসলাম, যুগান্তরের সুমন সরকারসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com